দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।তিনি প্রশ্ন করেন, ‘কোনো সন্ত্রাসী আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি করলে তখন পুলিশ বা বিজিবি নিজেদের বাঁচাতে কী করবে?
মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যে সকল বোমাবাজ, পেট্রলবোমা নিক্ষেপকারী পুলিশের কাছে ধরা পড়ার ভয়ে পালিয়ে রয়েছে, তাদের গুম করা হয়েছে, তা বলা যায় না। পুলিশ এসব সন্ত্রাসীকে আইনের হাতে তুলে দেওয়ার জন্যে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।
নিখোঁজ লোকদের নাম পরিচয় ছাড়া তালিকা প্রকাশ করে বিএনপি দেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমরা কোনো জজ মিয়া নাটক করে মামলাটি ধামাচাপা দিতে চাইছি না। প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা বর্তমান সরকারের আমলেই হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মঈনুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, র্যা ব-১৪-এর পরিচালক অতিরিক্ত ডিআইজি মো. লোকমান হাকিম, জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদীন খান প্রমুখ।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।তিনি প্রশ্ন করেন, ‘কোনো সন্ত্রাসী আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি করলে তখন পুলিশ বা বিজিবি নিজেদের বাঁচাতে কী করবে?





