বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কেন্দ্রীয়ভাবে ও দেশব্যাপী দোয়া মাহফিল কর্মসূচী ঘোষনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার সকালে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারন সম্পাদক আকরামুল হাসানের পক্ষে ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বুধবার বাদ আছর কেন্দ্রীয় ভাবে নয়াপল্টন পার্টি অফিসে ও দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও উপজেলা সমূহে এ কর্মসূচী পালন করা হবে।

বিবৃতিতে নেতৃদ্বয়ের পক্ষে ছাত্রদলের সকল ইউনিট সমূহকে ঘোষিত কর্মসূচি যথাযতভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন আছেন।

এমএইচ