জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ।

আজ (মঙ্গলবার) সন্ধ্যার পর কাশিমপুর কারাগার থেকে মুক্তিলাভ করেন। দলের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এই তথ্য জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “সন্ধ্যার পর আমিরে জামায়াত মুক্তি পেয়েছেন। তিনি সবগুলো মামলায় জামিন পেয়েছেন। আমরা আশঙ্কা করেছিলাম, জেল গেটেও তাকে হয়রানি করা হতে পারে, কিন্তু আমরা হাইকোর্ট থেকেই আগেই এ বিষয়ে আদেশ নিয়েছিলাম, যে তাকে যেন হয়রানি করা না হয়।”  

উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা’র ৬ নম্বর সেক্টর এলাকা থেকে জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান’সহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও এটিএম মাসুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্বে আসেন।

এমবি