বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র, নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ঢাকায় আগামী (বৃহস্পতিবার) ২৭ জুলাই ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে সমাবেশ করবে ঢাকা বিভাগীয় যুবলীগ।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা এবং ময়মনসিংহ জেলার সমন্বয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। যুবলীগের দপ্তর বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার (২২ জুলাই) শান্তি সমাবেশে জানিয়েছিলেন ২৪ জুলাই সমাবেশ হবে। পরে এ তারিখ পরিবর্তন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সঞ্চালনা থাকবেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
এবিএস





