গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বৈশাখ উদযাপন কমিটি।
সোমবার বিকেলে চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন কমিটির সদস্যরা।
ওবায়দুল ইসলাম মিঠু জানান, ২৫ মার্চ রাতে গণজাগরণ মঞ্চ অবৈধভাবে রাস্তা বন্ধ করে চারুকলার সামনে মঞ্চ তৈরির চেষ্টা করে। এতে কমিটির পক্ষ থেকে শেখ আসমান বাধা দেয়। পরবর্তীতে ইমরান তাকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করে বলেন- ছাত্রলীগ পরিচয়ে শেখ আসমান মঞ্চ তৈরিতে আমাদের বাঁধা দেন এবং চাঁদা দাবি করেন।
তার এই বক্তব্য বৈশাখী উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই- ড. ইমরানের বক্তব্য মিথ্যা, বানোয়াট ও ব্যক্তি আক্রমণাত্মক। তাই আমরা তার শাস্তি দাবি করছি।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]