কাশিমপুর কারাগার (ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২) থেকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বিশেষ নিরাপত্তায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া হয়েছে।
কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এটিএম আজহারুল ইসলামকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা দেওয়া হয়েছে।
এমকে





