২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, এলডিপি সভাপতি ও সাবেক মন্ত্রী কর্ণেল (অবঃ) ডঃ অলি আহমেদ বীরবিক্রম বলেছেন, বর্তমান সরকার একদলীয় নির্বাচনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলীত করেছে।প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুখে ফেনা তুললেও একদলীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কপালে কালিমা লেপন করেছে।
তিনি বলেছেন, দেশে আজ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে অরাজক পরিস্থিততি বিরাজ করছে। স্বাধীনতা পর এত ভয়বহ সংকটে জাতি কখনো নিপতিত হয়নি। বর্তমান সংকট থেকে উত্তরনের একমাত্র পথ হচ্ছে এশটি নিরপেক্ষ মধ্যবর্তি জাতীয় নির্বাচন।
কর্নেল (অবঃ) ডঃ অলি আহমেদ বীরবিক্রম আজ শুক্রবার বিকালে পূর্বপান্থস্থ দলীয় মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন। দলের উত্তর আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তারূকদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি‘র স্থাযী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এলডিপি মহাসচিব ডঃ রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, গণতান্ত্রিক যুব দল সভাপতি তজিজউদ্দি টিটু, গণতান্ত্রিক ছাত্র দল সভাপতি মাহবুবুর রহমান-সহ উত্তরের বিভিন্ন থানার প্রতিনিধিবৃন্দ।
ডঃ অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, সরকারের গণবিরোধী অবস্থান ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপরাজনীতি বাংলাদেশের জন্য অভিশাপ বয়ে আনছে। এ অবস্থা থেকে দ্রুত উত্তরণে সকল দলের অংশগ্রহনে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচনের কোন বিকল্প নাই।
এআই





