বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি চলবে।
শনিবার সন্ধ্যায় খালেদার সঙ্গে সাক্ষাত শেষে সংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান লন্ডন থেকে মালেয়শিয়া গিয়ে জানাজায় অংশ নিবেন। তিনিই সিদ্ধান্ত দিবেন কীভাবে কোকোর লাশ দেশে ফিরবে। এবং কখন ফিরবে।
বিএনপির পক্ষ থেকে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদেরসহ দেশবাসীর কাছে কোকোর রূহের মাগফিরাত কামনা করে দোয় করার অনুরোধ জানান তিনি।
এমএইচ/এএইচ





