বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১২ জন প্রার্থী। ৪ মে রোববার থেকে শুরু হয়ে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত চলে মনোনয়ন ফরম বিক্রির কাজ। শেষ দিন পর্যন্ত ১২ জন প্রার্থী দলের ধানণ্ডির কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন কিনলেন যারা
প্রয়াত সাংসদ শুওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছা হক,সাবেক সাংসদ জাহিদ ফারুক, আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ,মাহবুব উদ্দিন আহমেদ,অ্যাডভোকেট মোরশেদা বেগম লিপি,আবদুল হাফিজ মল্লিক,সিরাজ উদ্দিন আহমেদ,ড. ইউনুছ আলী আকন্দ,আনোয়ার হোসাইন,পারভিন তালুকদার,শাম্মি আহমেদ ও মিল্লাহ হোসেন।
আগামী ৮ মে ২০১৪ বৃহস্পতিবার বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে এবং মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।[b]
ঢাকা, এমআর, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন ১২ প্রার্থী
বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১২ জন প্রার্থী। ৪ মে রোববার থেকে শুরু হয়ে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত চলে মনোনয়ন ফরম বিক্রির কাজ





