জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও জিয়ানগর উপজেলা চেয়ারম্যান জননেতা মাসুদ সাঈদী বলেন,আদালতের কাছে আমরা ন্যায় বিচার আশা করছি।
মঙ্গলবার বিকালে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
মাসুদ সাঈদী বলেন,যদিও এই সরকারের কাছে ন্যায় বিচার আশা করা অরণ্যেরদন, তারপরও আদালতের কাছে ন্যায়বিচার আশা করছি।
তিনি বলেন,আমার বাবা সম্পূর্ণ নির্দোষ তাই জুলুম থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য কামনা করছি।
আগামীকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হতে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদীর আপিলের চুড়ান্ত রায় ঘোষণা করা হবে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগে চার্জ গঠন করেছিল ট্রাইব্যুনাল। এরমধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয় এবং ১২টিতে তাকে খালাস দেয়া হয়।
প্রমাণিত ৮টি অভিযোগ হচ্ছে ৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬ এবং ১৯। এরমধ্যে ৮ এবং ১০ নং অভিযোগে সাঈদীকে মৃত্যুদন্ড দেয়া হয়। এ দুই মধ্যে রয়েছে ইব্রাহিম কুট্রি হত্যা ও বিশাবালী হত্যার অভিযোগ। দুইটি অভিযোগে সর্বোচ্চ সাজা প্রমানিত হওয়ায় অপর ছয় অভিযোগে সাজার প্রয়োজন নেই বলে ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন।
ঢাকা, কেএ, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





