শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় বাংলাদেশ দল পঞ্চম ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ৫-০ ব্যবধানে অভূতপূর্ব বিজয় অর্জণ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল মো. আতিকুর রহমান বলেন, জিম্বাবুয়েকে দ্বিতীয় বারের মত হোয়াইটওয়াশ করে অভূতপূর্ব বিজয় ছিনিয়ে আনায় আমরা আনন্দিত।

এ বিজয় আবারো বিশ্ব দরবারে দেশের মর্যাদা বৃদ্ধি করবে। আমরা আশাকরি এটাই শেষ বিজয় নয় বরং সময়ের ব্যবধানে বিশ্বকাপের সর্বোচ্চ বিজয় ছিনিয়ে এনে বিশ্ব দরবারে দেশের মর্যাদা বৃদ্ধি করবেন বাংলার দামাল ছেলেরা।

নেতৃবৃন্দ বাংলাদেশ ক্রিকেট দলের সুস্থতা কামনা ও বিজয়ের ধারা অব্যাহত রাখতে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।              

এসএইচ