হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ। তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
হেফাজত সূত্রে জানা যায়, আল্লামা শাহ আহমদ শফী ঝটিকা সফরে রাজধানীতে এসেছেন। শুক্রবার সকাল ১০ টায় তিনি চট্টগ্রাম থেকে বিমানে করে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি গাজীপুর চৌরাস্তায় অবস্থিত মাদরাসা হাফিজিয়ায় যান। সেখান থেকে শুক্রবার রাতে রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় আসেন।
শনিবার বিকালে রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় দস্তারবন্দি মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে আল্লামা শফীর। হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামবাদী বলেন, ‘হুজুর ৩ দিনের সফরে ঢাকায় আছেন। সেখানে তিনি ইসলামী জলসায় অংশ নেবেন।’
এ ব্যাপারে হেফাজত নেতা খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেন, ‘হুজুর খতমে বুখারী, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিলে অংশ নিতে ঢাকায় এসেছেন। তিনি আগামী ১৫ মে পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।’
ফরিদাবাদ মাদরাসার দস্তারবন্দি সম্মেলন (খতমে বুখারী), হেফাজতের বিশেষ বৈঠক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বেফাকের মজলিসে শূরার বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন। যথাসম্ভব গণমাধ্যম থেকে দূরে থাকতে ও সরকারের নির্দেশে তিনি এই সফর গোপন করেছেন।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
আহমদ শফী হাসপাতালে
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ। তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হেফাজত সূত্রে জানা যায়, আল্লামা শাহ আহমদ শফী ঝটিকা সফরে রাজধানীতে এসেছেন।





