২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ২৩শে অক্টোবর নীলফামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভায় তামাম বাংলাদেশ ক্ষুব্ধ মানুষের গর্জন শুনতে পাবে।
সমাবেশ সফল করার লক্ষে উত্তর জনপদে ৭ দিন ব্যাপী সফরে আজ সকাল ১১.০০ টায় নীলফামারীর ডোমার উপজেলায় মিছিল শেষে ডোমার বাজারে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নীলফামারীর মাটিতে শহীদের রক্তের দাগ এখনো শুকায়নাই। ভোট-ভাত ও স্বাধীনতা বঞ্চিত মজলুম মানুষ আর এক মহুর্তেও হাসিনা শাহীকে ক্ষমতায় দেখতে চায় না।
তিনি আরো বলেন, আমরা ক্ষমতা চাই না, জনগনের হারানো অধিকার ফিরে পেতে চাই। জেল-জুলুম, হামলা-হামলা ও ফাঁসির দড়ি দেখিয়ে শেষ রক্ষা হবে না। ষড়যন্ত্র মামলায় খালেদা জিয়াকে আটক করার চেষ্টা হলে উত্তর জনপদের ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে।
এই আগুন নেভানোর সাধ্য জালিম শাহীর নেই। কাঁদের মোল্লাকে ফাঁসি দিয়ে আন্দোলন রুখা যায় নাই।
তিনি অবিলম্বে ড. খন্দকার মোশারফ হোসেন,সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ইনকিলাবের নিউজ এডিটর রবিউল্লা রবি সহ রাজনৈতিক কারণে আটক সকল বন্দির মুক্তির দাবি জানান।
প্রধান বলেন, কৃতদাসের শাসনে এদেশের সকল দেশ প্রেমিকরাই রাষ্ট্রদ্রোহী। এরা বীর মুক্তিযোদ্ধা মেজর এম.এ জলিল, ভাষা মতিন, পিয়াস করিমদের সম্মান জানাতে জানে না।
তিনি সতর্ক করে দিয়ে বলেন দেশ প্রেমিকদের অবমাননার চড়ামূল্য অতীতের মত ভবিষ্যতেও এদের পরিশোধ করে যেতে হবে। যে জাতি আজাদী ও গণতন্ত্র রক্ষায় রক্ত দিতে শিখেছে তাদের তোমরা দাবিয়ে রাখতে পারবানা।
তিনি নারী পুরুষ সহ সকল স্তরের মজলুম মানুষকে ২৩ শে অক্টোবর ২০ দলীয় জোটের নীলফামারী সমাবেশ সফল করার আহবান জানান।
ডোমার উপজেলা জাগপার আহবায়ক জাকিউল আলম সাকির সভাপত্বিতে ও সদস্য সচিব গোলাম কবির বুলুর পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার আবিদুর রহমান, যুব জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদন শেখ ফরিদ উদ্দিন স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পৌর বি.এন.পির আহবায়ক আনিছুর রহমান আনু, উপজেলা বি.এন.পির সাবেক সাধারন সম্পাদক. মোঃ ফিরোজ প্রধাম,জাগপার নুর আলম বাচ্চু, সাবিউর রহমান সাবু প্রমুখ।
সমাবেশ শেষে তিনি স্থানীয় জোট নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
বিকেলে তিনি নীলফামারীতে গণসংযোগ দলীয়ও জোট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে জনসভার মাঠ পরিদর্শন করেন।
এসএইচ





