জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন কোনো চাপে পড়ে ৯০ এ ক্ষমতা হস্তান্তর করিনি।
আজ শনিবার বিকালে কাকরাইলে দলীয় কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে একটি আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ক্ষমতা হস্তান্তরের সময় দেশে কোনো আন্দোলন ছিল না। ঢাকায় তখন আন্দোলন করার মত মানুষই ছিল না। দুই জোট চ্যালেঞ্জ করেছিল ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে। তাই আমি সে চ্যালেঞ্জ গ্রহণ করে ক্ষমতা হস্তান্তর করেছি।
আমি সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করেছি। তবে সংবিধানের বাইরে কিছু করিনি। ৯০ সালে আমার সরকার অবৈধ ছিল না।
এমকে





