জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনজাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনজাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

আজ রোববার সকাল পৌনে ৯টায় স্ত্রী হামিদা হোসেন ও মেয়ে সারা হোসেনকে নিয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কামাল হোসেন। তিনি বলেন, দেশের মানুষ হিসেবে সবাইকে ভোট দিতে হবে।

এ সময় সাংবাদিকেরা দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সামগ্রিক পরিস্থিতি নিয়ে মন খারাপ করাতে চাই না। মিনিটে মিনিটে ফোন পাচ্ছি। রাতেই নাকি বিভিন্ন জায়গায় ভোট হয়েছে। এগুলো দুঃখজনক, লজ্জাজনক।

পদক্ষেপ নিতে হবে। সারা দেশ থেকে যে খবর পাচ্ছি, তা উদ্বেগজনক। ভোট জালিয়াতি এটা শহীদদের সঙ্গে বেইমানি, বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করা।’

এ সময় কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন বলেন, ‘এখানে তো ঠিক আছে। কিন্তু বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি বাধা দেওয়া হচ্ছে। এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। ঝামেলার বিভিন্ন খবর পাচ্ছি।’

জেড