নিয়মিত মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার (২০ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এ সময় তার সঙ্গী হিসেবে থাকছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।
এর আগে অসুস্থতার কারণে ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য হিসেবে শপথ নিতে পারেননি এরশাদ।
পরে ৬ জানুয়ারি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সংসদ ভবনে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। তার আগের দিনই বেলা একটার দিকে এরশাদ হাসপাতালে ভর্তি হন।
এএস





