বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৭১’এর সবচেয়ে বড় পরাজিত শক্তি ও পাকিস্তানের দোসর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ঐতিহাসিক মুজিব নগর উদযাপন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, যার হাত ধরে দেশের স্বাধীনতা এসেছে। হাজার বছরের সেই শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্র করছে। তারা ইতিহাস বিকৃতি করছে। এরা মূলত পাকিস্তানের দোসর হিসেবে কাজ করছে।
তিনি বলেন, বিএনপি মিথ্যাচার করে রাজনীতির ময়দানে ক্যান্সার ছড়াচ্ছে। রাজনীতিতে তাদের প্রধান অস্ত্র হচ্ছে মিথ্যাচার। রাজনীতির মাঠে আমরা তাদেরকে পরাজিত করেছি। এখন তারা ইতিহাস বিকৃতির মাধ্যমে দেশবাসীকে বিভ্রান্ত করছে।
তারেক রহমান যে বার বার ইতিহাস বিকৃতি করছে আপনারা এ ব্যাপারে কোন আইনি পদক্ষেপ নিবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি পদক্ষেপগুলো আইন মন্ত্রনালয়ের কাজ। তারা ভেবে দেখবেন তারা কি করবেন। এ সকল বক্তব্যে ঘৃণা প্রকাশ ও ধিক্কার ছাড়া আর কিছুই বলার নেই।
এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, রাজশাহীর সাবেক মেয়র খাইরুজ্জামান লিটন, খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকসহ খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
[b]ঢাকা, এমআর, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
৭১’এর সবচেয়ে বড় পরাজিত শক্তি খালেদা: নাসিম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৭১’এর সবচেয়ে বড় পরাজিত শক্তি ও পাকিস্তানের দোসর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে





