বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বতর্মান সরকার দেশের গণমাধ্যমকে হত্যা করে বাকশাল কায়েম করেছেন।
শনিবার জাতীয় প্রসক্লাবের ভিআইপি লাউঞ্জে ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, এই সরকার হলো ফ্যাসিবাদি সরকার। এই সরকারের আমলে বাংলার জমিনে আর কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব না।
সাংবাদিক শামীম ইসতিয়াক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম আজাদ, ফরিদ উদ্দিন আহম্মেদ, রহমত উল্লাহ, মনির হোসেন, মোহাম্মাদ সাইদুর রহমান প্রমুখ।
খাজা সিকদার





