জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সুযোগ নিয়ে যদি শহীদ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ব্যাপারে আবল-তাবল বকেন তাহলে তার জায়গা হবে আদালতের বারান্দায়।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৭১’র মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে বা বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে যেকোন কটাক্ষ গ্রহণযোগ নয়।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দল আলিম স্বপনসহ জাসদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে





