জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

সোমবার দুপুর পৌনে ৩ টার দিকে রাজধানীর মিরপুরের বাংলা কলেজের পেছনের এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে জামায়াত সূত্রে জানা গেছে। 

আটকের আগে পুলিশ তাকে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বলে জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা বলেছেন। ওই জামায়াত নেতা অভিযোগ করে বলেন, অধ্যাপক মুজিবকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক সময় অবরুদ্ধ করে রাখার পর তাদের ফোর্স বৃদ্ধি করে তাকে আটক করে নিয়ে যায়। 

এবিষয়ে জানতে চাইলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সেলিমুজ্জামান বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।

জেআই