জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া জিয়াউদ্দিন আহমেদ বাবলু সেফফিশের মতো আচরণ করেছেন বলে মন্তব্য করেছেন জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার দুপুরে বনানীর কার্যালয়ে একটি সভায় তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, সাবেক মহাসচিব জিয়া উদ্দিন বাবলুকে আমি আমার ছেলের মতো জানতাম। কিন্তু সে সেলফিশের মতো আচরণ করেছে।

তিনি বলেন, ‘আমি যখন রংপুরে ছিলাম, আমার স্ত্রীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছে বাবলু। এ কারণেই তাকে মহাসচিব পদ থেকে বাদ দিয়েছি।

এসএইচ