জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদন্ড বহালের প্রতিবাদে রাজধানীতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সকাল সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল কবরস্থান থেকে শতাধিক লোকের মিছিলটি শুরু হয়ে ডেমরা রোড়ের মাদ্রাসা বাজার গিয়ে শেষ হয়।

জামায়াতে যাত্রাবাড়ী পৃর্ব আমির নিজামুল হক মিছিলটির নেতৃত্ব দেন, এছাড়াও মিছিলের অগ্রভাগে ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগরীর দক্ষিণ সেক্রেটারী রিয়াজ উদ্দিন,জামায়াত নেতা শাহজাহান, আশ্রাফ আলী হাওলাদার, শিবির নেতা মাসুম তারিক, মাহবুবুর রহমান, ইমাম হোসাইন প্রমুখ।

এমবি