প্রকৃত শিক্ষা রাষ্ট্রীয়, সমাজ ও ব্যক্তিজীবনে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহা. রেজাউল করিম।

আজ বৃহস্পতিবার লক্ষীপুর শহরের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষীপুর শহর শাখা আয়োজিত এক অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. এম আর করিম বলেন, পবিত্র ‘জিলহজ্ব’ এক মহামাহিমান্বিত ও বরকতপূর্ণ মাস। এ মাসেই হযরত ইব্রাহীম (আ.) আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে স্বীয় পুত্র হযরত ঈসমাইল (আ.)কে কুরবানি করতে সংকল্পবদ্ধ হয়েছিলেন। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশ পালনার্থে প্রিয় পুত্র ইসমাঈল (আ.)কে কুরবানি করতে গিয়ে যে ত্যাগের নজরানা পেশ করেছিলেন। তাই সেই ত্যাগ ও আত্মত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে অগ্র সৈনিকের ভূমিকা পালন করতে হবে।

রেজাউল করিম বলেন, বস্তুবাদী লোভ-লালসা ও কামনা-বাসনার লাগাম টেনে ধরে প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ আরোপ করাই ঈদ-উল-আযহার প্রকৃত শিক্ষা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা যথারীতি ঈদ উদযাপন করলেও দেশের মানুষ ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত। বস্তুত রাষ্ট্রশক্তি অশুভ শক্তিকে দমনের পরিবর্তে অপশক্তিকেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। ফলে দেশে অন্যায়, অনাচার ও অপরাধ প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস ও জুলুম-নির্যাতনের মাধ্যমে জনজীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে। তাই পবিত্র ঈদুল আযহার শিক্ষাকে ধারণ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলত হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি মহামারী রূপ নিলেও সরকার তা নিয়ন্ত্রণে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ফলে প্রভূত সংখ্যক মানুষের প্রাণহানীর ঘটনা ঘটেছে। মহামান্য হাইকোর্ট বিভাগ উদ্বেগ প্রকাশ করে মানসম্পন্ন প্রতিষেধক আমদানী ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও উচ্চ আদলতের সে নির্দেশও উপেক্ষিত হয়েছে। মূলত এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই দেশ ও জাতির জন্য তাদের কোন দায়বদ্ধতা নেই। তাই এই ম্যান্ডেটবিহীন সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন গণদুর্ভোগ বাড়বে বৈ কমবে না। তিনি জনগণের সরকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়া আহবান জানান।

শাখা সভাপতি আবু জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন লক্ষীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমীন। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ,জগন্নাথ বিশ্ববিদ্যাল সভাপতি ও পরিষদ সদস্য ফয়সাল আমীনসহ শহর ও জেলার সকল নেতৃবৃন্দ।

এএস