যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠক করছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
সোমবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বি. চৌধুরীর সঙ্গে তার বারিধারার বাসভবনে তারা বৈঠকে বসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা আলোচনা করবেন এবং বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে সেখানে। পরে বিকল্পধারার পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে।
বি. চৌধুরীর প্রেস সচিব এসব তথ্য জানিয়েছেন।
বৈঠকে বি. চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী উপস্থিত রয়েছেন। আর শ্রিংলার সঙ্গে রয়েছে হাই কমিশনের একটি প্রতিনিধি দল।
এসএম





