প্রধানমন্ত্রী শেখ হাসিনকে চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে টেরর অব দ্যা আর্থ বলে আ্যখায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের সর্বোচ্চ পুরষ্কার চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ ও আইসিটি টেকসই উন্নয়নে ভূষিত হওয়ায় আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের জন্য পুরষ্কার বয়েনিয়ে আসেন। এরই ধারাবাহিকতায় এবার দেশের জন্য নিয়ে আসলেন পরিবেশ বিষয় সর্বোচ্চ পুরষ্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ। কিন্তু খালেদা প্রধানমন্ত্রী হলে দেশে দুর্নীতির চ্যাম্পিয়নশিপ নিয়ে আসেন। দেশে হত্যা, খুন বেড়ে যায়। এজন্য তিনি চ্যাম্পিয়ন অব দ্যা টেরর।
প্রতিদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি বেঁচে আছে এমন মন্তব্য করে সাবেক এই বন মন্ত্রী বলেন, আমরা তো এমন বিএনপি চাই না। আমরা চাই শক্তিশালী বিএনপিকে। তাই আপনারা দেশের বিরুদ্ধে যড়যন্ত্র বাদ দিয়ে জনগনের পাশে দাড়ান। আগুন সন্ত্রাসী করে যাদের পুড়িয়ে মেরেছেন তাদের কাছে ক্ষমা চান। দলকে ঢেলে সাজান।
দেশে জঙ্গি নেই’ বিএনপি পন্থী বুদ্ধিজীবি এমাজ উদ্দিনের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, জঙ্গি গোষ্ঠির প্রধান পৃষ্টপোষক হচ্ছে বিএনপি। আপনি তো তাদের সাথে উঠা-বসা করেন। আপনিতো তাদের জঙ্গি মনে করেন না। আমি আপনাদেরকে বলব দয়া করে আফগানিস্থান বা পাকিস্থান বানানোর চেষ্টা করবেন না।
আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহ্মেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম. এ করিম, সাংবাদিক মোজাম্মেল হক প্রমুখ।
এমএ/এআই
রাজনীতি
খালেদা চ্যাম্পিয়ন অব দ্যা টেরর: হাছান মাহমুদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনকে চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে টেরর অব দ্যা আর্থ বলে আ্যখায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।





