মসজিদের শহরকে ক্যাসিনোর শহরে পরিণত করেছে সরকার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

আজ বৃহস্পতিবার সকালে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘আমরা শুনেছিলাম বাংলাদেশকে নাকি সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত করা হবে। আমি ধন্যবাদ জানাই সরকারকে। তারা শুধু সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুর থেকে একধাপ ওপরে ঢাকা শহরকে তারা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পরিণত করে দিয়েছে, যে লাস ভেগাস হচ্ছে জুয়াড়িদের শহর।,

মঈন খান বলেন, সরকার বিচার বিভাগ ও প্রশাসনকে দখল করে রেখেছে। ক্ষমতা দিয়ে খালেদাকে বন্দি করে গণতন্ত্র রুখে দিতে পারবে না। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা থাকলে তাকে জামিন দিতো।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, এটি পুনরুদ্ধার করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ঢাকাকে লাগ ভেগাসে পরিণত করেছে সরকার।

মসজিদের শহর পরিণত হয়েছে ক্যাসিনোর শহরে। উন্নয়য়ের জোয়ারে মানুষের নৈতিক অবক্ষয় হয়েছে। ঐক্যবদ্ধভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

মানববন্ধনে ড্যাব মহাসচিব প্রফেসর ডা. আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস