আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের মূলতবি সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
উল্লেখ্য, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সচিব আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
[b]ঢাকা, এমআর, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]