আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে বসেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সোমবার রাত পৌনে ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠান শুরু হয়।
আসন্ন নির্বাচনে ঢাকা বার আইনজীবী সমিতির জাতীয়তাবাদী প্যানেল নির্ধারণ উপলক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এ নির্বাচন হওয়ার কথা।
মতবিনিময়ে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা পরিষদের সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী,ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট জয়নাল আবেদীন,অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী,যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার,ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম,অ্যাডভোকেট লুৎফর আলম,অ্যাডভোকেট মকবুল হোসেন ফকির,অ্যাডভোকেট আব্দুল্লাহ মাহামুদ হাসান,অ্যাডভোকেট মোহাম্মাদ মহসিন মিয়া, অ্যাডভোকেট বোরহান উদ্দিন,অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান,অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন,অ্যাডভোকেট মল্লিক শফি উদ্দিন আহমেদ,অ্যাডভোকেট শাহ মোহাম্মদ শাহাবুদ্দিন,অ্যাডভোকেট একেএম সোহরাব,অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী, অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু,অ্যাডভোকেট আব্দুল খালেক,অ্যাডভোকেট আবুল কালাম খান,অ্যাডভোকেট এখলাসুর রহমান,অ্যাডভোকেট আব্দুস সামাদ,অ্যাডভোকেট খন্দকার দিদারুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা,২৭ জানুয়ারি ( টাইমনিউজবিডি. কম ) এমএইচ// কেএইচ[/b]