জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, ব্যবসায়ীদের সংগঠন আই.বি.ডব্লিউ.এফ এর সহকারি সেক্রেটারি জেনারেল এবং রুহামা গ্রুপের চেয়ারম্যান মু. লুৎফুর রহমানের পিতা আমির হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
আজ (বৃহস্পতিবার) জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক শোক বার্তায় মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া মরহুম আমির হোসেনের কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।
ভূঁইয়া মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে দোয়া করে বলেন, “আল্লাহ্ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।”
মরহুম আমির হোসেন বার্ধক্য জনিত কারনে নোয়াখালীর বেগমগঞ্জের মির ওয়ারিশপুর গ্রামে নিজ বাড়ীতে ইন্তিকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালের মরহুমের বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ছেলে-মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল ১০ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।





