জেল-জুলুম কিংবা ফাঁসির রশিতে ঝুলিয়ে এ আন্দোলনকে বন্ধ করা যাবে না। দাবি না মেনে নিলে সারেন্ডার করতে বাধ্য করা হবে সরকার বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।
বৃহস্পতিবার সকাল ১১টায় আসাদ গেইট জাগপা কার্যালয়ে জাগপা ও সহযোগী সংগঠনের এক যৌথ প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের ঘৃণার আগুনে জালিমশাহী সরকার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ঈদের পরে দেশবাসী ও বিশ্ববাসী এক নতুন ধারার গণসংগ্রামকে দেখতে পাবে।
এসময় তিনি বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিতে জাগপার সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
এছাড়া তিনি আগামী ১ আগস্ট থেকে পঞ্চগড় সফরের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপি গণসংযোগ কর্মসূচিতে অংশ নিবেন বলে জানানো হয় সভায়।
যৌথ সভায় আরো বক্তব্য দেন- জাগপার কেন্দ্রীয় সহসভাপতি মহিউদ্দিন বাবলু, আমির হোসেন, মাস্টার এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান প্রমুখ।
ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





