বাংলাদেশ আওয়ামী লীগ (দশম জাতীয় সংসদ নির্বাচন-২০১৪) সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ৮২২ জন আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই করে ৩৯ জনকে মনোনয়ন দেয়া হয়েছে।
গতকাল বুধবার গণভবনে রাত ৮টায় আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের এক সভায় সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন, মোছা. সেলিনা জাহান লিটা, অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বেগম আখতার জাহান, সেলিনা বেগম স্বপ্না, সেলিনা আখতার বানু, লায়লা আরজুমান বানু, শিরিন নাঈম (পুনম), কামরুল লায়লা জলি, হেপী বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, আলহাজ্ব মিসেস লুৎফুন্নেছা, মমতাজ বেগম অ্যাডভোকেট, অ্যাডভোকেট তারানা হালিম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা রানী, আলহাজ্ব দিলারা মাহবুব আসমা, ফাতেমা তুজ্জহুরা, ফজিলাতুন নেসা ইন্দিরা, পিনু খান, সানজিদা খানম, সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার, অ্যাডভোকেট হোসনে আরা (বাবলী), কামরুন নাহার চৌধুরী (লাভলী), নীলুফার জাফর উল্লাহ, রোখসানা ইয়াসমিন ছুটি, অ্যাডভোকেট নাভানা আক্তার, আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামছুন নাহার বেগম অ্যাডভোকেট, ফজিলাতুন নেসা বাপ্পী, ওয়াসিফা আয়শা খান, জাহানারা বেগম সুরমা, সাবিহা নাহার বেগম (সাবিহা মুসা), ফিরোজা বেগম চিনু ও সুচিত্রা তংঞ্চঙ্গ্যাঁ।
[b]ঢাকা, এমআর, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]