ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটি বিভাবে রাসূলের আদর্শের পূর্ন বাস্তবায়ন ছাড়া কখনোই শান্তি আসতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুহাম্মদ ইয়াসিন আরাফাত।
সিরাতুন্নবী সা: উপলক্ষে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আইয়ামে জাহেলিয়ার মত যুগেও রাসূল সা: এমন একটি শান্তিপূর্ন ও মানবিক আদর্শ রাষ্ট্র ব্যবস্থা কয়েম করেছিলেন, যেটা কেয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে। মানব জাতির এমন কোনো দিক বা বিভাগ নেই যেটার সম্পর্কে রাসূল সা: দিকনির্দেশনা দিয়ে যাননি।
তিনি আরো বলেন, শুধুমাত্র কিছু আয়েশি সুন্নত পালন করলেই রাসূলের সম্পূর্ন অনুকরন বুঝায়না। তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন জালিম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা হচ্ছে সর্বোত্তম জিহাদ। আমাদেরকে সেই জিহাদে সক্রিয়ভাবে অংশগ্রহন করতে হবে।
শাখা সভাপতি হাসান জারিফের সভাপতিত্বে সিরাতুন্নবী সা: আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি জে. মাহমুদ, অর্থ সম্পাদক মুজাহিদ হোসাইন অপু, প্রচার সম্পাদক জাকের হোসাইন প্রমুখ।
এসএইচ





