বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, দেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের নিরাপত্তা। দেশের মানুষ এখন শঙ্কায়। কীভাবে মরবে- সেই চিন্তা সবার মনে। নারায়ণগঞ্জে সাত সাতটি মানুষ শেষ হয়ে গেল।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বিশিষ্ট গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী বশির আহমেদ স্মরণে জাসাস, ঢাকা মহানগর, দক্ষিণ এ সভার আয়োজন করে।
জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, অব্যাহত খুন, গুম, অপহরণের ঘটনায় সরকার দায়ী না হলে কারা দায়ী তা খুঁজে বের করার দায়িত্বও রাষ্ট্রের।
তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব সবার নিরাপত্তা বিধান করা। তারা (সরকার) বলছে, আমরা গুম অপহরণ করি না। তাহলে কারা করেছে? সেটা উদঘাটন করাই রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, সবাইকে সচেতন থাকতে হবে। যা ভালো তা নিতে হবে। নিজেদের সংস্কৃতি ও গর্ব ধ্বংস করার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
সাবেক সেনা প্রধান বলেন, সঙ্গীত জগতে বশির আহমেদ অত্যন্ত গুণী ছিলেন। তার অভাব পূরণ হওয়ার নয়। তবে এই শূন্যতা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। যোগ্যদের মূল্যায়ণ করতে হবে। আমরা হারিয়ে যেতে পারি না। সেই নাম, খ্যাতি, যশ ফিরে পেতে চাই।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সভাপতি এম এ মালেক, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, কন্ঠশিল্পী মনির খান প্রমুখ।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
’শঙ্কায় দেশের মানুষ '
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, দেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের নিরাপত্তা। দেশের মানুষ এখন শঙ্কায়। কীভাবে মরবে- সেই চিন্তা সবার মনে। নারায়ণগঞ্জে সাত সাতটি মানুষ শেষ হয়ে গেল।





