জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমীর ড: মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সত্য ও মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ বদরের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে অবৈধ আওয়ামী সরকারের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা বর্তমান সময়ের অনিবার্য দাবী।
রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে রমনা থানা জামায়াত আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানা জামায়াতের নায়েবে আমীর ড. আহসান হাবিব, অফিস সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।
ড. রেজাউল করিম বলেন, মাহে রমযানের রহমতের সময়ে রোযাদার মহিলাদেরকে কুরআন তালিম থেকে নির্বিচারে গ্রেফতার করে সরকার মানবতাবিরোধী অপরাধ করেছে। বাংলার মাটিতে তাদের সকল অপরাধের বিচার একদিন হবেই।
এআর





