আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশ উন্নতির দিকে এগিয়ে যায়। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে দেশে খদ্যাভাব দেখা দেয়। বিএনপি সরকারের সময় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিলো খালেদা। এমনটিই বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় চার নেতাকে হত্যার খুনিদের রাজনীতিতে সুযোগ করে দেয়ার মধ্যদিয়ে এদেশে খুনের রাজনীতি শুরু হয়েছে। আর তাদের সুযোগ করে দিয়েছিলো ক্ষমতা দখল করা জিয়াউর রহমান।

এমআর