বিশিষ্ট কলামিষ্ট ও কবি ফরহাদ মাজাহার বলেন, মাহমুদুর রহমান প্রতিরোধের নতুন ধারা সৃষ্টি কারীর নাম। তার হাতে অস্ত্র নেই, নেই ক্ষমতা, আছে শুধু সত্য কথা বলা এবং লেখার অকৃত্রিম সাহস। ইসলামী ধারায় অনুপ্রানীত এক ব্যক্তির নাম হচ্ছে মাহমুদুর রহমান।

শনিবার দুপরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ডক্টরর্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব)আয়োজিত গণতন্ত্র, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও মাহমুদুর রহমান শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মাহমুদুর রহমান কেমন ব্যক্তি তার সম্পর্কে জানতে হলে আগে গভীর ভাবে ভাবতে হবে। কারণ তিনিই একমাত্র ব্যক্তি, যিনি ভাবেন সত্য কথা বলব এবং লিখব। সে রাষ্ট্রের যত বড় ব্যক্তিই হোক না কেন। সে কারনেই আজকে তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার।

গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আ ন হ আক্তার হোসেন, মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।

এমএ/এআই