জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও নবগঠিত একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ গুরুতর অসুস্থ। তার শরীর বেশ ভেঙে পড়েছে। প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছেন তিনি।
এক মাসেরও বেশি সময় ধরে তার উঠতে-বসতে ও হাঁটাচলায় সমস্যা হলেও গত দুইদিন ধরে তার নড়াচড়া করার সামর্থ্যও কমে এসেছে। পরিমাণমতো খেতেও পারছেন না।
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন এরশাদ এককথায় বিছানায় পড়ে গেছেন। এই অবস্থায় চিকিত্সার জন্য আজ রবিবার বেলা ১২টা ২০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন।
এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তিনি বারিধারার বাসায় ফিরেছেন।
এরশাদের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার আরেক ছোট ভাই ও ব্যক্তিগত সচিব জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার এবং একজন ব্যক্তিগত স্টাফ।
এরশাদ সিঙ্গাপুরে চিকিত্সাধীন থাকাবস্থায় এবং এরপরেও তার অবর্তমানে জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ছোট ভাই জিএম কাদের।
এএস





