বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ১৯ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাত ১০টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টির কাজী জাফর আহমেদ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মাওলানা মজিবুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির কর্ণেল (অব.) অলি আহমদ, কল্যাণ পার্টির মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
এছাড়া জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নীলু, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টি মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামী পার্টির আবদুল মবিন, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, মুসলিম লীগের এএইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগে গরীবে নেওয়াজ, জমিয়তে ওলামা ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনিও বৈঠকে রয়েছেন।
১৯ দলীয় জোটের একটি সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, ভবিষ্যত কর্মসূচি নির্ধারণ, উপজেলা নির্বাচনের ফল বিশ্লেষণ, তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি এবং ভারতে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচন পর্যবেক্ষণ এবং ১৯ দলীয় জোটের ঐক্য অটুট রাখাসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
[b]ঢাকা, এমএইচ, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)
[/b]
রাজনীতি
খালেদার সঙ্গে বৈঠকে ১৯ দলীয় জোটের শীর্ষ নেতারা
বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ১৯ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।বৃহস্পতিবার রাত ১০টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে





