দলের সম্পদ নয় বরং বোঝা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কে আখ্যায়িত করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (০৯ জানুয়ারি) সকালে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার কারণেই বিএনপি আজ সংসদে নেই। তিনি কিছুতেই দলটির সম্পদ হতে পারেন না।

আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুলের সমালোচনার জবাবে তিনি বলেন, দয়া করে আমাদের সমালোচনা করবেন না। আত্ম-সমালোচনা করুন। তাহলে বিএনপি উপকৃত হবে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক।

এমবি