সংবিধান সংশোধনে ১৬ কোটি মানুষের মতামত নেয়া দরকার। জাতীয় সংলাপ দরকার বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘সংবিধান সংশোধন, বিচারপতিদের অভিশংসন এবং এর সম্ভাব্য তাৎপর্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
ড. কামাল বলেন, গত জুলাই মাসে হঠাৎ সংবিধান সংশোধনের ওহি আসলো।
তিনি বলেন, সংবিধানের পাঁচটি স্তম্ভের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা অন্যতম। এই বিচার বিভাগের উপর আঘাত করা মানে সংবিধানেরই উপর আঘাত হানা।
সুজন সভাপতি এম হাফিজের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিচারপতি আমিরুল কবির চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান, সৈয়দ আবুল মকসুক, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আসিফ নজরুল, নাগরিক ঐক্য ফোরামের মাহমুদুর রহমান মান্না, সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসাইন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





