প্রতিবছরের মতো এবারও জন্মাষ্ঠমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনময় করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান টাইনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত।
ঢাকা, এমএইচ, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম
-





