৫জানুয়ারির মত আর কোন প্রহসনের নির্বাচন এই বাংলার মাঠিতে হতে দেওয়া হবে না।যদি আবার সেই নির্বাচন করার মত স্বপ্ন দেখেন তা দুঃস্বপ্নতে পরিনত হবে।
এই অবৈধ সরকারের বিরুদ্ধে আজ জনগণ সোচ্চার হয়েছে যেকোন ষড়যন্ত্র রুখে দিতে চট্টলাবাসী সবসময় প্রস্তুত রয়েছে।
আজ শুক্রবার বিকালে কাজ্বীর দেউড়ি চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে গণতন্ত্র হত্যা দিবসে উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন,সরকারের খুন গুম থেকে কেউ রেহাই পাচ্ছে না।সাধারন মানুষ থেকে শুরু সাংবাদিক ব্যবসায়ী কূটনীতিক সাধারন ছাত্রদের ও গুম করা হচ্ছে। এই সরকারের বিরুদ্ধে বললে আপানাকে ও ঘুম করা হবে।
সরকার আজ তথ্য সন্ত্রাস চালাচ্ছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে যে দূর্নীতির অভিযোগ তুলে মিথ্যাচার করছে আমরা তার প্রতিবাদ জানিয়ে উকিল নোটিশ পাঠিয়েছিলাম তার উত্তর দিতে সরকার ব্যর্থ হয়েছে।
যদি সরকার এই দূর্নীতির অভিযোগ প্রমান করতে পারেন তাহলে আমরা রাজনীতির ময়দান হতে সরে দাড়াব।
বিএনপি নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন,সময় থাকতে অবৈধ সরকার হিসাবে জনগনের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন।অন্যথায় জনগন আপনাদের কে ক্ষমতার মসনদ থেকে নামাতে বাধ্য হবে।এই বছর হবে গণতন্ত্রের মুক্তির বছর।
সমাবেশের আগে নগর বিএনপি সভাপতি ডাঃ শাহাদাত হোছেনের নেতৃত্বে ভিআইপি টাওয়ার হতে এক কালো পতাকা মিছিল নিয়ে কাজ্বীর দেউডি মোড় অতিক্রম কালে পিছনে থাকা নগর ছাত্রদল সভাপতি গাজ্বী সিরাজের উপর হামলা করে পুলিশ।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপি সেক্রেটারি আবুল হাশেম বক্কর' বিএনপি নেতা কামরুল ইসলাম'মোশারফ হোসেন দীপ্তি শামসুল ইসলাম বেলায়ত হোসেন বুলু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মাসুম/এমআর





