আগামীকাল বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে ২০ দলের বৈঠক অনুষ্ঠিত হবে। রাত ৮ টায় এ বৈঠকে নেত্রত্ব দিবেন খালেদা জিয়া। টাইম নিউজকে এ খবর নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার।

ধারণা করা হচ্ছে আসন্ন যুক্তরাজ্য সফর এবং বর্তমান পরিস্থিতিতে চলমান আন্দোলন বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

দীর্ঘদিন পর ২০ দলীয় জোটের শরীক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

জোটের শরীক দল লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, ৫ জানুয়ারির এক তরফা নির্বাচনের পর বিএনপি চেয়ারপাসনের সঙ্গে ২০ দলীয় জোটের আর কোনো বৈঠক হয়নি।

তাই ২০ দলীয় জোট নেতাদের বুধবারের এ বৈঠকটি গুরুত্বপূর্ণ।

এমএইচ/এএইচ