ভারতকে উদ্দেশ করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে নেই। কিন্তু অনেক হিন্দুস্থানিরাই বাংলাদেশে রয়েছেন গার্মেন্টস কারখানাগুলোতে কর্মরত অবস্থায়।আপনারা আপনাদের এই অবৈধ নাগরিকদের ফিরিয়ে নিয়ে যান। তা না হলে এর পরিণতি খারাপ হবে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা হিন্দুস্থানে যেতে চাই না। আবার তাদের সঙ্গে যুদ্ধও করতে চাই না। তবে তাদের কারণে যদি আমাদের গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যায় তাহলে আমরা তা মেনে নিব না। ভারত যদি আমাদের বন্ধু হতে চায় তাহলে সমতার ভিত্তিতে সেই বন্ধুত্ব করতে হবে।
জাগপা সভাপতি বলেন, বাংলাদেশের জনগণ যদি ব্রিটিশদের পরাজিত করে নিজের দেশকে বাঁচাতে পারে, তাহলে তারা আবারও ঐক্যবদ্ধ হয়ে ভারতের ক্রীতদাস শেখ হাসিনাকেও পরাজিত করতে পারবে।
মানববন্ধনের সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন, এনডিবির মহাসচিব আলমগীর মজুমদার, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমূখ।
[b]ঢাকা, ২১ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
হিন্দুস্তানিরাই অবৈধভাবে বাংলাদেশে আছে: প্রধান
ভারতকে উদ্দেশ করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে নেই। কিন্তু অনেক হিন্দুস্থানিরাই বাংলাদেশে রয়েছেন গার্মেন্টস কারখানাগুলোতে





