[b]ঢাকা:[/b] সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রতাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে।
সোমবার দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর বনানীর কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন।
সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে গত শুক্রবার থেকে টানা তিন দিন আবেদন পত্র বিক্রি করা হয়। ৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন।
দশম জাতীয় সংসদে জাপা ৩৪টি আসন পায়। এর মধ্যে রওশন এরশাদসহ ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হন ১৪ জন। আনুপাতিক হারে সংরক্ষিত আসনে ছয়জন নারী সাংসদ পাবে জাপা।