আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মালয়শিয়া গমন ও খালেদা জিয়ার সিঙ্গাপুর সফর একই সূত্রে গাঁথা। তারা নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করতেই একসঙ্গে মিলিত হচ্ছেন।
শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মটরচালক লীগ আয়োজিত শেখ হাসিনার ৩৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যেখানেই বসে ষড়যন্ত্র করেন না কেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন সফল হবেন না। একের পর এক আন্দোলনের আল্টিমেটাম দিচ্ছেন। এতে লাভ হবে না। দিনক্ষণ ঠিক করে আন্দোলন করা যায় না।
তিনি আরও বলেন, খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন। তিনি ক্ষমতায় থাকাবস্থায় তার ছেলে তারেক রহমান হাওয়া ভবন তৈরি করে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। ব্যর্থ হয়ে এখন আবার মা-ছেলে একসঙ্গে মিলিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজনীতি ষড়যন্ত্র ও মিথ্যাচারের। তাদের ষড়যন্ত্র থেমে নেই। তাদের ষড়যন্ত্রের বিষদাত ভেঙ্গে দিতে হবে।
তিনি বলেন, তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন ছেড়ে মালয়শিয়া গেছেন। অথচ সারা বিশ্বের মানুষ চিকিৎসার জন্য লন্ডন যায়, আর তিনি মালয়শিয়া যাওয়ার রহস্য কী? রহস্য হচ্ছে, সেখানে তারা দুই ভাই মিলে নতুন করে ষড়যন্ত্র করছে। আবার বেগম জিয়াও সিঙ্গাপুর যাচ্ছেন। মা ও দুই ছেলে মিলে নতুন ছক আকবেন।
মটরচালক লীগের সভাপতি আলী হোসেনের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
খালেদা-তারেকের সফর একই সূত্রে গাঁথা : নানক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মালয়শিয়া গমন ও খালেদা জিয়ার সিঙ্গাপুর সফর একই সূত্রে গাঁথা। তারা নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করতেই একসঙ্গে মিলিত হচ্ছেন
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















