দেশের চলমান সার্বিক পরিস্থিতি তুলে ধরতে জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন আহ্বান করেছে বিএনপি।
শুক্রবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরবেন।
বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইম নিউজকে এ তথ্য জানিয়েছেন।
[b]ঢাকা, এমএইচ, ০২ মে (টাইমনিউজবিডি.কম)[/b]