জামায়াত নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশে ইসলাম ও ইসলামি নেতৃ্ত্ব ধ্বংসের যেই ষড়যন্ত্র চলছে, তা ঐক্যবদ্ধভাবে রুখে দেয়া হবে বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার দুপুরে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সেলিম উদ্দিন বলেন, শত হত্যা গুম ফাঁসি আর নির্যাতনের মাধ্যমে কোনো আদর্শকে দমিয়ে দেয়া যায়না। আদর্শকে আদর্শ দিয়েই মোকাবেলা করতে হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার আজ বাতিল শক্তির ভুমিকায় অবতীর্ন হয়েছে।

তারা রাজনৈতিকভাবে ইসলামী আদর্শকে মোকাবেলা করতে না পেরে এখন নতুন নতুন ঘৃণ্য পন্থা অবলম্বন করছে। ওয়াজ মাহফিলে বাধা দেয়া হচ্ছে। সেখান থেকে আলেম ওলামাদের গ্রেপ্তার করা হচ্ছে। মসজিদে মসজিদে গোয়েন্দা নিয়োগ করে ইসলামের কন্ঠরোধের চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, সরকারের এমন ঘৃণ্য কার্যকলাপ কখনোই সফল হবে না। ইসলামী ছাত্রশিবিরকে তার মোকাবেলায় সক্রিয় ভুমিকা পালন করতে হবে।

শাখা সভাপতি হাসান জারিফের পরিচালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারক হোসাইন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি জে. মাহমুদ, অর্থ সম্পাদক মুজাহিদ হোসাইন অপু, প্রচার সম্পাদক জাকের হোসাইন প্রমুখ।

এসএইচ