বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি লিয়াজোঁ কমিটি ও বাম গণতান্ত্রিক ঐক্যের বৈঠক বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিসে হবে। এতে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও লিয়াজোঁ কমিটি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, লিয়াজোঁ কমিটি সদস্য বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল ও গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন আল রশিদ খানসহ অন্য অংশ নেবেন।
১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, বিকেল ৫টায় গুলশানে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যুগপৎ আন্দোলন পরবর্তী কর্মসূচি ও কি ধরনের আন্দোলন দেওয়া যেতে পারে এসব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিএনপির নেতারা বলছেন, ১ মে শ্রমিক সমাবেশ করবে বিএনপির। ওই দিন একইভাবে যুগপৎ আন্দোলন সঙ্গীদের বিএনপি পক্ষে থেকে পরামর্শ দেয়া হচ্ছে শ্রমিক সমাবেশে করার। তারপর যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আসবে।
এনএইচ





