একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন।

শনিবার পল্টনে দলীয় কার্যালয়ে দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আনুষ্ঠানিকভাবে মনোনয়ন চূড়ান্ত করেন।

শনিবার সকাল ৯টায় মনোনয়ন ফরম সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এসময় দলীয় কার্যালয়ের আশেপাশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশ।

এদিন দুপুরে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চূড়ান্ত প্রার্থীদের মনোনয়ন দেন।

তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছর গত হলেও মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়নি। বিগত সরকারগুলো দেশ ও মানুষের উন্নতি না করে নিজের ও দলের উন্নতি করেছে, জনগণের জন্য কিছুই করেনি।

এসএম